মিশিগান অঙ্গরাজ্যের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদ্যাপিত হয়েছে। এতে বিভিন্ন বয়সী প্রবাসী বাঙালিরা একত্রিত হয়েছিলেন। আনন্দ, সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয়ে উৎসবটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী বার্নাডেট শুভ্রা গমেজ এবং দেবাংশু হোর। তাঁদের পরিবেশনায় ছিল গান, নৃত্য, আবৃত্তি ও নাট্যাংশ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জর্জ মিলান। ব্যবস্থাপনায় ছিলেন জর্জ মিলান গাইন, মাইকেল রয়, সুবির ক্রুজ, দেবাংশু হোর, যশুয়া খন্দকার, শ্যামল ধর এবং লিনুস টলেন্টিনু।


































































































































































































