মধ্যপ্রাচ্যে মিত্রদের কাছে যুক্তরাষ্ট্রের সমর সরঞ্জাম বিক্রি

মধ্যপ্রাচ্যে মিত্রদের কাছে যুক্তরাষ্ট্রের সমর সরঞ্জাম বিক্রি

মধ্যপ্রাচ্যে চারটি মিত্রদেশের কাছে ৮৬০ কোটি ডলারের বেশি দামের সামরিক সরঞ্জাম বিক্রি করছে যুক্তরাষ্ট্র। এই দেশগুলোর মধ্যে ইসরায়েল আছে, আবার কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) রয়েছে। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এমন এক সময়ে সমর সরঞ্জাম বিক্রির এই সিদ্ধান্ত নিল, যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধ নবম সপ্তাহে পা দিয়েছে। তবে তিন সপ্তাহের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।