মিয়ানমারে বিরল রুবির আবিষ্কার

মিয়ানমারে বিরল রুবির আবিষ্কার

মিয়ানমারের মোগোক অঞ্চলে একটি বিরল রুবির আবিষ্কার ঘটেছে। এই রুবিটির ওজন প্রায় ২ কেজি ২০০ গ্রাম। মিয়ানমারের ইতিহাসে এটি অন্যতম বৃহত্তম রত্নপাথর হিসেবে জায়গা করে নিয়েছে।

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং তাঁর দপ্তরে বসে বিশাল এই পাথর খুঁটিয়ে দেখছেন। রুবিটির রং বেগুনি লাল এবং এতে সামান্য হলদে আভা রয়েছে। রঙের গুণমানের দিক থেকে এটি উচ্চমানের রত্ন হিসেবে স্বীকৃত।

মিয়ানমারের মোগোক উপত্যকার রুবিগুলো বিশ্বে ‘পিজিয়ন ব্লাড’ বা কবুতরের রক্তবর্ণের রুবি হিসেবে পরিচিত। সম্রাট, রাজা থেকে শুরু করে যুদ্ধবাজ শাসকেরা যুগে যুগে এ উপত্যকার নিয়ন্ত্রণ নিতে রক্তক্ষয়ী লড়াই করেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।