মিয়ানমারের সামরিক শাসক ও বর্তমান রাষ্ট্রপতি মিন অং হ্লাইং দেশের সব বন্দির সাজা এক-ষষ্ঠাংশ কমানোর ঘোষণা দিয়েছেন। সরকারি ছুটির দিন উপলক্ষে নেওয়া এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন বন্দির পাশাপাশি ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির কারাদণ্ডও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্র।
একটি এনএলডি-সংশ্লিষ্ট সূত্রের দাবি, ৮০ বছর বয়সী সু চিও এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। এর আগে ২০২৩ সালে তার বিরুদ্ধে আনা কিছু অভিযোগে ক্ষমার পর তার সাজা কমে ২৭ বছরে নেমে আসে।
সু চির বিরুদ্ধে দুর্নীতি, কোভিড-১৯ বিধি লঙ্ঘনসহ একাধিক মামলা রয়েছে, যেগুলো মানবাধিকার সংগঠনগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করে আসছে।


































































































































































































