আইয়ুব বুয়াদ্দিকে দলে ভেড়ানো নিয়ে চাপা একটা লড়াই চলছিল মরক্কো ও ফ্রান্সের মধ্যে। শেষ পর্যন্ত আন্তর্জাতিক এই লড়াইয়ে মরক্কোই জিতল।
ফরাসি ক্লাব লিলের এ মিডফিল্ডারকে লিগ আঁর অন্যতম সেরা উদীয়মান প্রতিভা বিবেচনা করা হয়। জন্ম ফ্রান্সে। কিন্তু বুয়াদ্দিকে মরক্কোর হয়ে খেলার সবুজ সংকেত দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
মরক্কোর জন্য এটা বেশ বড় সুখবর। রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন গতকাল শুক্রবার জানিয়েছে, ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস চেম্বার থেকে তারা এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পেয়েছেন।


































































































































































































