যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সেনারা গতকাল শুক্রবার অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) একজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ট্রাম্প তাঁর পোস্টে আরও বলেন, (অভিযানের) লক্ষ্যবস্তু ‘আবু-বিলাল আল-মিনুকি, আইএসআইএসের বৈশ্বিক সেকেন্ড-ইন-কমান্ড’।
নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের সদস্যদের বিরুদ্ধে ট্রাম্পের প্রাণঘাতী হামলার নির্দেশ দেওয়া এবারই প্রথম নয়।


































































































































































































