নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানি গত বুধবার একটি ইসরায়েলি আবাসন মেলার কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পশ্চিম তীরের দখল করা জমি বিক্রির প্রচার চালানো হচ্ছে। এ ধরনের মেলার সঙ্গে তিনি কোনোভাবেই একমত নন।
মেয়র মামদানি বলেন, নাগরিকদের আন্দোলনের অধিকার অত্যন্ত পবিত্র। আবার যেকোনো নিউইয়র্কবাসীর উপাসনালয়ে নিরাপদে যাতায়াত নিশ্চিত করাও জরুরি। তবে তিনি পুলিশের আচরণের কোনো সমালোচনা করেননি। বরং তিনি মনে করেন, পুলিশ দুই পক্ষের অধিকারই নিশ্চিত করেছে।
গত মঙ্গলবার ‘প্যালেস্টিনিয়ান অ্যাসেম্বলি ফর লিবারেশন’ (পাল-আওদা)-এর আহ্বানে শত শত মানুষ বিক্ষোভ করেন। পার্ক ইস্ট সিনাগগের সামনে অবস্থান নিয়ে তাঁরা এই মেলার প্রতিবাদ জানান।


































































































































































































