পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের মন্দিরে পূজা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর জনসভার মঞ্চে উঠে তিনি স্মৃতিচারণা করলেন বাংলাদেশে ওড়াকান্দির ঠাকুরবাড়ি পরিদর্শনের।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফা ভোটের পর আজ রোববার উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে নির্বাচনী প্রচারে যান কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৩ এপ্রিল প্রথম দফা ভোট গ্রহণ হয়, দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে ২৯ এপ্রিল। এরপর ৪ মে ফল ঘোষণা করা হবে।
ঠাকুরনগরে এসে ঠাকুর হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দেন নরেন্দ্র মোদি। এরপর সমাবেশ মঞ্চে উঠে তিনি বাংলাদেশের গোপালগঞ্জের ওড়াকান্দির ঠাকুরবাড়ি দেখার স্মৃতিচারণা করেন।


































































































































































































