ন্যাটো বলেছে, তাদের প্রতিষ্ঠাকালীন চুক্তিতে কোনো সদস্যরাষ্ট্রকে বহিষ্কার বা তাদের সদস্যপদ স্থগিত করার কোনো ব্যবস্থা নেই। ইরান যুদ্ধে স্পেনের কাছ থেকে সহযোগিতা না পাওয়ায় যুক্তরাষ্ট্র দেশটিকে ন্যাটো থেকে বাদ দেওয়ার জন্য তৎপরতা চালাতে পারে—এমন একটি প্রতিবেদন প্রকাশের পর সামরিক জোটটি এ ব্যাখ্যা দিয়েছে।
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সরাসরি সহায়তা ও সমর্থন করতে ব্যর্থ হওয়া ন্যাটো মিত্রদের শাস্তির আওতায় আনতে বিভিন্ন বিকল্প পথ খুঁজছে ওয়াশিংটন।
ই–মেইলে আরও বলা হয়, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর যুক্তরাজ্যের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনা করার কথাও ভাবা হয়েছে।


































































































































































































