নেইমারের ভক্তরা তাকে বাথরুমেও অনুসরণ করতে চায়

নেইমারের ভক্তরা তাকে বাথরুমেও অনুসরণ করতে চায়

বিশ্বকাপ ফুটবলের আগে একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটিতে দেখা যায়, একদল ভক্ত একজন ব্যক্তিকে অনুসরণ করে শৌচাগারেও পৌঁছে গেছেন, ভিডিও ধারণ করছেন। পোস্টগুলোয় দাবি করা হয়, ভিডিওতে থাকা ব্যক্তি ব্রাজিলের ফুটবল তারকা নেইমার এবং ২০২৬ বিশ্বকাপ দলে ডাক পাওয়ার পর তা উদ্‌যাপন করতে গিয়ে তিনি ভক্তদের ভিড়ে পড়েন।

ভিডিওটি ফেসবুক, এক্স, ইনস্টাগ্রামে ছড়িয়েছে। প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংকভিডিওক্লিপগুলোর একেকটিতে একেক ভাষার ক্যাপশন, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘যখন উন্মাদ ভক্তরা জানতে পারেন যে নেইমার ২০২৬ বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন।’

ভিডিওটি ৪৬ লাখ বার দেখা হয়ে গেছে ইতোমধ্যে। লিংক: এখানে

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।