নেইমারের বিরুদ্ধে মারধরের অভিযোগে তদন্তের মুখে সান্তোস

নেইমারের বিরুদ্ধে মারধরের অভিযোগে তদন্তের মুখে সান্তোস

নেইমারের সময়টা ভালো যাচ্ছে না। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে শঙ্কায় আছেন। ফিটনেস নিয়েও আছে নানা জটিলতা। এসবের সঙ্গে এবার যুক্ত হয়েছে সান্তোস সতীর্থকে মারধরের অভিযোগও। এ অভিযোগের ভিত্তিতে নেইমারের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে।

জানা গেছে, গত রোববার অনুশীলনে ক্লাব সতীর্থ রবিনিও জুনিয়রকে ‘শারীরিকভাবে আঘাত’ করার অভিযোগে নেইমারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সান্তোস।

সান্তোসের বিবৃতিতে বলা হয়, ‘সান্তোস ফুটবল ক্লাব তাদের সঙ্গে সংশ্লিষ্ট এক খেলোয়াড়ের বিরুদ্ধে একই ক্লাবের আরেক খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ সম্পর্কে অবগত হয়েছে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।