ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের চোটের বিষয়ে নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ফুটবল দলের চিকিৎসক। তাঁর ডান পায়ের কাফে একটি হালকা ফোলাভাব ধরা পড়েছে। তবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলার জন্য নেইমারের কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন চিকিৎসক।
নেইমার সর্বশেষ গত রোববার ঘরের মাঠে কুরিতিবার বিপক্ষে ম্যাচে চোটে পড়েছিলেন। সেদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে কাফের সমস্যার কারণে মাঠে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাঁকে তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়।
তবে নেইমার বিষয়টি বুঝতে না পেরে আবারও মাঠে ঢুকে পড়েন। বদলি খেলোয়াড়ের বোর্ড নিয়ে ভুল–বোঝাবুঝি হয়েছে দাবি করে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে।


































































































































































































