নেপালের নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং আজ বুধবার পদত্যাগ করেছেন। অর্থ পাচারের অভিযোগে তদন্তের মুখে থাকা ব্যবসায়ী দীপক ভট্টের সঙ্গে তাঁর ‘ব্যবসায়িক সম্পর্কের’ অভিযোগ নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়। সেই বিতর্কের জেরেই শেষ পর্যন্ত পদ ছাড়লেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন গুরুং। ফেসবুকে তিনি লেখেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং পদে থেকে তদন্তপ্রক্রিয়াকে প্রভাবিত না করার স্বার্থে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলাম। আজ থেকেই এটি কার্যকর হবে।’
দীপক ভট্টের সঙ্গে ব্যবসায়িক সংশ্লিষ্টতা নিয়ে চাপের মুখে পড়ার পর গুরুং বলেছিলেন, তিনি তদন্তে সব ধরনের সহযোগিতা করবেন।


































































































































































































