নেপালি সিনেমার ঐতিহাসিক মুহূর্ত, কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পায়

নেপালি সিনেমার ঐতিহাসিক মুহূর্ত, কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পায়

কান চলচ্চিত্র উৎসবে আঁ সার্তে রিগা বিভাগের সর্বোচ্চ পুরস্কার পেয়েছে নেপালের পরিচালক অবিনাশ বিক্রম শাহর 'এলিফ্যান্টস ইন দ্য ফগ'। এটি ছিল এই বিভাগে নির্বাচিত প্রথম নেপালি চলচ্চিত্র। প্রথমবার নির্বাচিত হয়েই পুরস্কার জিতল নেপাল।

পুরস্কার ঘোষণার পর ছবির দল মঞ্চেই নাচ শুরু করে দেয়। পরিচালক আবেগঘন বক্তব্যে বলেন, 'সিনেমার ক্ষমতা আছে অন্ধকারের ভেতরে তাকানোর। আপনারা আমাদের গল্পকে দৃশ্যমান করেছেন।'

দক্ষিণ এশীয় পরিচয়, নিঃসঙ্গতা ও বেঁচে থাকার লড়াই নিয়ে নির্মিত ছবিটি সমালোচকদেরও প্রশংসা পেয়েছে। ছবিটির কেন্দ্রে রয়েছে এমন কিছু মানুষ, যারা নিজেদের অস্তিত্ব নিয়ে লড়াই করছে এমন এক সমাজে, যেখানে গ্রহণযোগ্যতা অনেক সময় শর্তসাপেক্ষ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।