নেপচুনের বাইরে থাকা গ্রহাণুতে বায়ুমণ্ডলের সন্ধান

নেপচুনের বাইরে থাকা গ্রহাণুতে বায়ুমণ্ডলের সন্ধান

নেপচুনের কক্ষপথের বাইরে থাকা মাত্র ৫০০ কিলোমিটার ব্যাসের একটি গ্রহাণুতে অজানা এক খুদে জগতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই গ্রহাণুটি আকাশ বা বায়ুমণ্ডল নিয়ে আমাদের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০০২ এক্সভি৯৩ নামের গ্রহাণুটির অভিকর্ষ বল এতটাই দুর্বল যে কোনো বায়ুমণ্ডলকে বেশিক্ষণ ধরে রাখা প্রায় অসম্ভব।

তবে আশ্চর্যজনকভাবে গ্রহাণুটিতে বায়ুমণ্ডলের অস্তিত্ব পাওয়া গেছে। অত্যন্ত পাতলা ও সূক্ষ্ম হলেও গ্রহাণুটিতে বায়ুমণ্ডল থাকারই কথা ছিল না। শুনতে খুব সাধারণ মনে হলেও সৌরজগতের অন্ধকার এবং শীতল প্রান্তরে অবস্থিত বরফ ও পাথরযুক্ত ক্ষুদ্র গ্রহাণুটির বায়ুমণ্ডল আমাদের জ্ঞান চিরতরে বদলে দিতে পারে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।