নিউইয়র্কে বাংলাদেশি ইমামকে গ্রেপ্তার যৌন নিপীড়নের অভিযোগে

নিউইয়র্কে বাংলাদেশি ইমামকে গ্রেপ্তার যৌন নিপীড়নের অভিযোগে

নিউইয়র্কের বাংলাদেশি–অধ্যুষিত জ্যামাইকা এলাকার মসজিদের ইমামের বিরুদ্ধে একাধিক মেয়েশিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড।

অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের জ্যামাইকা এলাকার সাটফিন বুলেভার্ডে অবস্থিত মসজিদ বিলাল কুইন্স ইসলামিক সেন্টারে একাধিক মেয়েশিশুকে যৌন নিপীড়ন করেন বাংলাদেশি বংশোদ্ভূত ৫৫ বছর বয়সী তাজুল ইসলাম।

গত ২৭ এপ্রিল রাতে অভিযোগের চার ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।