নিউজিল্যান্ড উচ্চশিক্ষার জন্য দেশগুলোর পছন্দে শীর্ষে উঠেছে। এটি জানানো হয়েছে দেশটির সরকারি সংস্থা এডুকেশন নিউজিল্যান্ডের এক জরিপের মাধ্যমে। জরিপে দেখা গেছে, সম্ভাব্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২২ শতাংশ নিউজিল্যান্ডকে তাদের শীর্ষ পছন্দের দেশগুলোর মধ্যে রেখেছেন।
এডুকেশন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী লিন্ডা সিসন্স বলেন, ‘এই গবেষণা দেখাচ্ছে, প্রতিষ্ঠিত বৈশ্বিক স্টাডি ডেস্টিনেশনগুলোর পাশে এখন দৃঢ়ভাবে অবস্থান করছে নিউজিল্যান্ড।’
নিউজিল্যান্ড কর্তৃপক্ষ বলছে, উচ্চমানের শিক্ষা, ভালো শিক্ষার্থী অভিজ্ঞতা এবং স্নাতক শেষে কর্মসংস্থানের সুযোগ তুলে ধরেই তারা আরও আন্তর্জাতিক শিক্ষার্থী আকৃষ্ট করতে চায়।


































































































































































































