নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি গুরুতর অসুস্থ হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশন জানিয়েছে, নার্গিস মোহাম্মদি ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজানে কারাগারে ছিলেন। সেখানেই দুবার জ্ঞান হারান তিনি।

নার্গিস মোহাম্মদির আইনজীবীরা জানিয়েছেন, নার্গিস মোহাম্মদি গত মার্চের শেষের দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। এর কদিন পর আইনজীবীরা তাঁর সঙ্গে দেখা করেন। তখন নার্গিসকে বেশ ফ্যাকাশে ও শীর্ণ দেখাচ্ছিলেন। একজন নার্সের সহায়তা নিয়ে হাঁটছিলেন তিনি।

নার্গিসের বয়স ৫৩ বছর। সর্বশেষ দফায় গত ১২ ডিসেম্বর থেকে তিনি কারাগারে আছেন। তখন ইরানের পূর্বাঞ্চলের মাশহাদ শহরে একটি স্মরণসভায় অংশ নিয়েছিলেন নার্গিস। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।