নরওয়ের সংবাদপত্রে ভারতের প্রধানমন্ত্রীকে সাপুড়ে করে কার্টুন

নরওয়ের সংবাদপত্রে ভারতের প্রধানমন্ত্রীকে সাপুড়ে করে কার্টুন

নরওয়ের এক সংবাদপত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাপুড়ে হিসেবে দেখানো হয়েছে। এই কার্টুন প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই পত্রিকার বিরুদ্ধে জাতিবিদ্বেষ ও ঔপনিবেশিক মানসিকতা প্রকাশের অভিযোগ আনা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদির নরওয়ে সফর শুরু থেকেই বিতর্ক সৃষ্টি করেছে। ৪৩ বছর আগে, ১৯৮৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নরওয়ে সফরে গিয়েছিলেন। তার পর এবার গেলেন নরেন্দ্র মোদি। সফর চলাকালে নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হলেও মোদি কারও কোনো প্রশ্নের উত্তর দেননি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।