নিউইয়র্কে প্রবাসী বাঙালির অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক আয়োজন—নিউইয়র্ক আন্তর্জা�তিক বাংলা বইমেলা—তার ৩৫তম আসরকে সামনে রেখে নতুন লোগো উন্মোচন করেছে। আগামী ২২ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত চার দিনব্যাপী এই বইমেলা অনুষ্ঠিত হবে, যা পূর্ববর্তী আয়োজনগুলোর তুলনায় আরও বৃহৎ, বৈচিত্র্যময় ও আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত হতে যাচ্ছে।
আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশন-এর কর্ণধার বিশ্বজিত সাহা জানান, ৩৫তম এই মাইলফলক আসরকে ঘিরে নেওয়া হয়েছে নানা বিশেষ উদ্যোগ। এর মধ্যে রয়েছে নতুন লোগো উন্মোচন এবং একটি সমৃদ্ধ স্মারকগ্রন্থ প্রকাশ, যা বইমেলার ঐতিহাসিক যাত্রা ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরবে।
১৯৯২ সালে নিউইয়র্কে বাংলা ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে এই বইমেলার সূচনা হয়। সেই থেকে প্রতিবছর এটি ঢাকার বাইরে বাংলা বইয়ের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমাবেশ হিসেবে নিজস্ব অবস্থান গড়ে তুলেছে।


































































































































































































