ওমান সাগরে মার্কিন বাহিনীর কবরস্থান হবে যদি অবরোধ চলতে থাকে: ইরানের শীর্ষ কর্মকর্তা

ওমান সাগরে মার্কিন বাহিনীর কবরস্থান হবে যদি অবরোধ চলতে থাকে: ইরানের শীর্ষ কর্মকর্তা

ইরানের প্রভাবশালী এক শীর্ষ কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরানের বন্দর অবরোধ অব্যাহত থাকলে “ওমান সাগরই হবে মার্কিন বাহিনীর কবরস্থান”। তেহরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য এবং সাবেক আইআরজিসি কমান্ডার মোহসেন রেজায়ি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত দ্রুত ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করা।

তিনি বলেন, “আমরা মার্কিন সেনাবাহিনীকে পরামর্শ দিচ্ছি— অবরোধ শেষ করুন, নইলে ওমান সাগর আপনাদের কবরস্থানে পরিণত হবে।”

গত ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো ঘিরে অবরোধ শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান তার শর্ত অনুযায়ী শান্তিচুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।