ওপেনএআইকে পেঙ্গুইনের মামলা: চ্যাটজিপিটি জার্মান শিশুতোষ সিরিজের কনটেন্ট নকল করেছে

ওপেনএআইকে পেঙ্গুইনের মামলা: চ্যাটজিপিটি জার্মান শিশুতোষ সিরিজের কনটেন্ট নকল করেছে

বিশ্বের নামী প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ওপেনএআইয়ের বিরুদ্ধে একটি মামলা করেছে। পেঙ্গুইনের অভিযোগ, চ্যাটবট চ্যাটজিপিটি জার্মান শিশুতোষ সিরিজের কনটেন্ট নকল ও অনুকরণ করেছে।

গত ২৭ মার্চ মিউনিখের আদালতে করা মামলায় বলা হয়েছে, পেঙ্গুইন র‍্যান্ডম হাউসের আইনজীবীরা চ্যাটজিপিটিকে ‘কোকোনাট দ্য লিটল ড্রাগন’ সিরিজের অনুরূপ একটি গল্প লিখতে প্রম্পট দিয়েছিলেন।

পেঙ্গুইন র‍্যান্ডম হাউসের শিশু-কিশোরদের বইয়ের প্রকাশক কারিনা ম্যাথার্ন বলেছেন, ‘মানুষের সৃজনশীলতা নিয়ে আমরা কাজ করি। লেখক ও সৃষ্টিশীলদের স্বার্থের দিকটি দেখা আমাদের দায়িত্ব। তাই তাদের মেধাস্বত্বের সুরক্ষা নিশ্চিত করাই হলো আমাদের অগ্রাধিকার।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।