জ্বালানি তেল উৎপাদক ও রপ্তানিকারকদের জোট ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই ঘোষণা দেখিয়ে ওপেকের সদস্যসংখ্যা দাঁড়াবে ১১। আমিরাত এমন সময় এই পদক্ষেপ নিল, যখন ইরান যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানিসংকট তৈরি করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। ফলে ওপেকভুক্ত উপসাগরীয় দেশগুলো তেল রপ্তানি করতে হিমশিম খাচ্ছে। আরব আমিরাতের অভিযোগ, যুদ্ধের সময় ইরানের হামলা থেকে তাদের রক্ষা করাতে অন্য আরব দেশগুলো যথেষ্ট ভূমিকা রাখেনি।


































































































































































































