পাকিস্তানের 22টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অংশ নিল

পাকিস্তানের 22টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অংশ নিল

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ-পাকিস্তান শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

আয়োজকেরা জানান, এর আগে গত বছরের ৩০ নভেম্বর প্রথমবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-পাকিস্তান শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পারস্পরিক শিক্ষা ও গবেষণা সহযোগিতার জন্য পাকিস্তানের দুটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।