পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশের চেয়ে অনেক বাজে দল, দাবি কামরান আকমলের

পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশের চেয়ে অনেক বাজে দল, দাবি কামরান আকমলের

সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে রানে হারিয়ে ঐতিহা�সিক এক সিরিজ জিতেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো দলকে টানা চার টেস্টে হারানোর স্বাদ পেল বাংলাদেশ।

সিলেটে আজ শেষ দিনে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১২১ রান এবং বাংলাদেশের দরকার ছিল ৩ উইকেট। দিনের প্রথম এক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের শেষ তিন উইকেট তুলে নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২–০ ব্যবধানে জয়ের উল্লাসে মাতে নাজমুল হোসেনের দল।

মিরপুরে প্রথম টেস্ট ১০৪ রানে জেতে বাংলাদেশ। বাংলাদেশের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকে পাকিস্তান দল নিয়ে শুরু হয়েছে সমালোচনা। পাকিস্তানি টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে শান মাসুদের দলের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমল। বাংলাদেশকে পাকিস্তানের চেয়ে অনেক ভালো দল বলে মন্তব্য করেন তিনি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।