পাকিস্তানের করাচি চেম্বারের সাথে বাংলাদেশের মতবিনিময়

পাকিস্তানের করাচি চেম্বারের সাথে বাংলাদেশের মতবিনিময়

পাকিস্তানের করাচি চেম্বারের সাথে বাংলাদেশের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কার্যালয়ে পাকিস্তানের করাচি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ রাজার নেতৃত্বে ১৫ সদস্যের একটি ট্রেড ডেলিগেশন এ সভায় অংশ নেয়। সভায় সভাপতিত্ব করেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। উভয় পক্ষের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাস, বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাকিস্তান প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে করাচিতে অনুষ্ঠিতব্য ‘মাই করাচি শো’-তে বাংলাদেশের অংশগ্রহণ, ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা হ্রাস, জয়েন্ট ইকোনোমিক কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং এসএটিপিএ কার্যকর করার ওপর গুরুত্বারোপ করে।

পাশাপাশি তারা বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও সম্ভাব্য প্রতিবন্ধকতা সম্পর্কেও জানতে আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের মধ্যে বাণিজ্য সংশ্লিষ্ট প্রতিনিধি দলের পারস্পরিক সফর বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।