পাকিস্তানভিত্তিক টিটিপির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার

পাকিস্তানভিত্তিক টিটিপির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের আশ্রয়শিবির থেকে পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন 'তেহরিক-ই-তালিবান পাকিস্তানের' (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোহাম্মদ উল্যাহ (২০) নামের এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে মোহাম্মদ উল্যাহকে গ্রেপ্তার করে টেকনাফ থানার একদল পুলিশ। মোহাম্মদ উল্যাহ আশ্রয়শিবিরের এফ-ব্লকের বাসিন্দা আবদুল করিমের ছেলে। এ সময় একটি মুঠোফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মোহাম্মদ উল্যাহর সঙ্গে টিটিপির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁর মোবাইল ফোনে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।'

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।