পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার কর্মকর্তারা এ তথ্য জানান। বুধবার চাগাই জেলার দারিগওয়ান এলাকায় পাকিস্তানি কোম্পানি ন্যাশনাল রিসোর্সেস প্রাইভেট লিমিটেড (এনআরএল)-এর খনি প্রকল্পে প্রায় ৪০ জন অস্ত্রধারী মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে করে হামলা চালায়।
একজন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এ হামলায় সাতজন শ্রমিক ও তিনজন নিরাপত্তা কর্মীসহ ১০ জন নিহত হয়েছেন।’ তিনি আরো জানান, ‘সন্ত্রাসীরা কয়েকজন কর্মীকে জিম্মি করেছেÑ এমন খবরও পাওয়া গেছে, তবে তা নিশ্চিত নয়।’


































































































































































































