পাকিস্তানের একটি দূর অনুধাবন বা রিমোট সেন্সিং ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এই উপগ্রহটি প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হবে।
পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো জানায়, এই উপগ্রহটি তাদের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত একটি ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মতে, এই স্যাটেলাইট দেশটির দূর অনুধাবন সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


































































































































































































