পাকিস্তানি ক্রিকেটার আজানের অভিষেক টেস্টে সেঞ্চুরি

পাকিস্তানি ক্রিকেটার আজানের অভিষেক টেস্টে সেঞ্চুরি

পাকিস্তানের বাঁহাতি ওপেনার আজান তাঁর অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন। তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩ ম্যাচ খেলেই আওয়াইস করেছেন ১০ সেঞ্চুরি, আছে ডাবল সেঞ্চুরিও। তবু আজ তিন অঙ্ক ছোঁয়াটা তাঁর জন্য বাড়তি আনন্দের। এই সেঞ্চুরিটা যে এসেছে তাঁর টেস্ট অভিষেকে! পুরো ইনিংসে ঠান্ডা মাথায় খেলে সেঞ্চুরির উদ্‌যাপনে তাই একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন পাকিস্তানের এই বাঁহাতি ওপেনার। আজ মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে অবশ্য আজান দাবি করলেন, মানুষ হিসেবে তিনি নরম স্বভাবেরই। যদিও এক প্রশ্নে একটু ঝাঁজও পাওয়া গেল তাঁর কথায়।

আজানের অবশ্য ভালো লাগছে দলের জন্য অবদান রাখতে পেরেই, 'খুব ভালো একটা অনুভূতি, কারণ এটা আমার অভিষেক ম্যাচ। আর আমি আমার দেশের জন্য খুব ভালো খেলেছি। যখন ব্যাটিং করতে যাচ্ছিলাম, তখন কিছুটা নার্ভাস ছিলাম; কিন্তু আমি আমার দলের জন্য ভালো খেলতে পেরেছি।' বাবার হাত ধরেই ক্রিকেটের হাতেখড়ি আজানের। বহু পথ পাড়ি দিয়ে এখন তিনি নজর কাড়ছেন আন্তর্জাতিক ক্রিকেটেও। তবে এই জগৎটা যে সহজ নয়, তা এটুকু সময়েই ভালোভাবে বুঝতে পেরেছেন আজান, 'আন্তর্জাতিক ক্রিকেট কঠিন। কারণ, আপনার বিরুদ্ধে প্রতিপক্ষ পরিকল্পনা করবে কোথায় বল করতে হবে তা নিয়েও, আপনাকেই এসবের সমাধান খুঁজে বের করতে হবে।' নাহিদ রানার বাউন্সার খেয়ে সে রকমই এক প্রশ্নের সমাধান খুঁজেছেন আজান। তিনি কে, তা দেখিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করে অভিষেক টেস্টটাকে রাঙালেন সেঞ্চুরির রঙে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।