চীনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারি সফর শুরু হয়েছে। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, শাহবাজ শরিফ চীনের চচিয়াং প্রদেশের হাংচৌ শিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানান প্রদেশটির ভাইস গভর্নর সু ওয়েনগুয়াং।
এ সময় শাহবাজকে স্বাগত জানাতে সেখানে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং এবং চীনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমি।
হাংচৌ শহরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) চচিয়াং প্রাদেশিক কমিটির সম্পাদক ওয়াং হাওয়ের সঙ্গে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী শাহবাজ।


































































































































































































