মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) কনটেন্ট মানেই ধরে নেওয়া হয় ফ্যামিলি ফ্রেন্ডলি বা সব বয়সীর উপযোগী। বিশেষ করে ২০০৯ সালে ডিজনির হাতে মার্ভেলের মালিকানা যাওয়ার পর ‘আর-রেটেড’ কনটেন্ট তারা এড়িয়েই চলত। আর-রেটেড বা রেস্ট্রিকটেড মানে হলো এমন কনটেন্ট, যেখানে মাত্রাতিরিক্ত রক্তপাত, সহিংসতা, গালিগালাজ বা প্রাপ্তবয়স্কদের উপযোগী দৃশ্য থাকে।
ডিজনির মূল লক্ষ্য থাকে খেলনা বিক্রি আর থিম পার্কের ব্যবসা। তাই গল্পে বেশি সহিংসতা থাকলে সব বয়সের দর্শক তা দেখতে পারে না, ফলে ব্যবসায় টান পড়ে।
এই স্পেশাল প্রেজেন্টেশনে পানিশার বুঝিয়ে দিলেন, তিনি তাঁর চেনা নির্দয় রূপেই ফিরেছেন। ‘দ্য পানিশার: ওয়ান লাস্ট কিল’ নামের এই স্পেশাল প্রেজেন্টেশনের গল্পটা আদতে বিষাদময়। দেখা যায়, স্ত্রী ও সন্তানদের হারিয়েছে ফ্রাঙ্ক। তাদের খুনিরাও পরিণতি ভোগ করেছে। ফ্রাঙ্কের প্রতিশোধ নেওয়া শেষ। এখন সে আর বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পান না।


































































































































































































