পাঞ্জাবি গায়িকার হত্যাকাণ্ডে পুলিশের তদন্ত

পাঞ্জাবি গায়িকার হত্যাকাণ্ডে পুলিশের তদন্ত

ভারতের পাঞ্জাবে পরিচিত গায়িকা ইন্দর কৌরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ১৩ মে থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি, কানাডাপ্রবাসী এক ব্যক্তি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন।

পুলিশ জানায়, লুধিয়ানার জামালপুর এলাকার বাসিন্দা ইন্দর কৌর ১৩ মে নিজ গাড়িতে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এ ঘটনায় সুখবিন্দর সিং নামের এক ব্যক্তির বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন ইন্দরের ভাই।

পরিবারের দাবি, পাঞ্জাবের সুখবিন্দর সিং কানাডা থেকে নেপাল হয়ে পাঞ্জাবে এসে এই হত্যাকাণ্ড ঘটান। অপহরণের জন্য মোগা থেকে দুটি ট্যাক্সিও ভাড়া করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।