পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থায় তেল ও গ্যাস ট্যাংকার এবং পণ্যবাহী জাহাজসহ শত শত জাহাজের প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন। যুক্তরাষ্ট্রের অবরোধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজ নিয়ে হরমুজ প্রণালি পার হতে পারছেন তারা।

প্রায় আট সপ্তাহ ধরে ভারতীয় ক্যাপ্টেন রাহুল ধর এবং তার নাবিকদল পারস্য উপসাগরে তাদের ট্যাংকারে আটকা পড়ে আছেন। তিনি বলেন, নাবিকদল তাদের দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়ায় তাদের মনোবল অটুট রয়েছে, কিন্তু মানসিক চাপ এখন দৃশ্যমান হতে শুরু করেছে।

গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ায় আশান্বিত হয়েছিলেন নাবিকরা। তবে যুদ্ধের এখনো কোনো সুস্পষ্ট অবসান ঘটেনি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।