পারমাণবিক শক্তির দিকে বিশ্ব আরও ঝুঁকছে

পারমাণবিক শক্তির দিকে বিশ্ব আরও ঝুঁকছে

চেরনোবিল বিপর্যয়ের ৪০ বছর পূর্ণ হচ্ছে আজ রোববার। জাতিসংঘের মতে, এ দুর্ঘটনায় ৩৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে প্রায় ৫০ হাজার বর্গকিলোমিটার ভূমি দূষিত হয়েছে। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিলের ৪ নম্বর চুল্লিটি বিস্ফোরিত হয়, যখন ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।

কিন্তু এ ঘটনার পরও বিশ্বের বিভিন্ন দেশ পারমাণবিক শক্তির দিকে ঝুঁকছে। বর্তমানে ৩১টি দেশে ৪০০টির বেশি পারমাণবিক চুল্লি সচল রয়েছে, পাশাপাশি আরও প্রায় ৭০টি নির্মাণাধীন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।