পশ্চিম তীরে ইসরাইলি হামলার পর ফিলিস্তিনি মসজিদে আগুন

পশ্চিম তীরে ইসরাইলি হামলার পর ফিলিস্তিনি মসজিদে আগুন

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১৩: ০১আপডেট : ১৫ মে ২০২৬, ১৩: ০৭ ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা ব্যাপক অভিযান ও হামলা চালিয়েছে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায়। এসব হামলায় একটি মসজিদে আগুন দেওয়ার পাশাপাশি বেশ কিছু যানবাহন ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে জানা গেছে, আজ সকালে ইসরাইলি বাহিনী নাবলুস শহরে প্রবেশ করে বেশ কিছু বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তারা এক ফিলিস্তিনি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

এদিকে, নাবলুসের দক্ষিণে আল-লুব্বান আশ-শারকিয়া গ্রামে একদল ইসরাইলি সেটলার তাণ্ডব চালায়। তারা ওই গ্রামের ফিলিস্তিনিদের ঘরবাড়িতে ভাঙচুর করে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।