পশ্চিমবঙ্গে ভোট গ্রহণের হার বেড়েছে

পশ্চিমবঙ্গে ভোট গ্রহণের হার বেড়েছে

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়ছে ভোটদানের হার। প্রথম দফার ভোট গ্রহণ পর্ব চলছে ১৫২টি কেন্দ্রে। ইলেকশন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর একটা পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে ভোট পড়েছে ৬২ দশমিক ১৮ শতাংশ।

পশ্চিম মেদিনীপুর জেলায় ৬৫ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়ে গিয়েছে দুপুর ১টার মধ্যেই। ভোটার টার্নআউটের দিক থেকে এখন পর্যন্ত পিছিয়ে মালদা জেলা। সেখানে ভোট পড়েছে ৫৮ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে তামিলনাড়ুতে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৫৬.৮১ শতাংশ। এছড়া প্রথম দফায় দুপুর ১টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে শমসেরগঞ্জ আসনে। সেখানে ভোটের হার ৭১.০৭ শতাংশ। আর নন্দীগ্রামে ভোট পড়েছে ৬৫.৪৬ শতাংশ। এদিকে দুপুর ১টা পর্যন্ত বহরমপুরে ভোট পড়েছে ৬১.৬৯ শতাংশ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।