পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দেওয়ার ঘোষণা

পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দেওয়ার ঘোষণা

পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। একটি গেজেট নোটিফিকেশনে বৃহস্পতিবার সন্ধ্যায় রবি বলেছেন, ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর ধারার ২(বি) উপধারা ব্যবহার করে পশ্চিমবঙ্গের বিধানসভা তিনি ভেঙে দিলেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবি বলেছেন, তাঁকে যে ক্ষমতা সংবিধানে দেওয়া হয়েছে, সেই ক্ষমতার অধীনেই তিনি বিধানসভা ভেঙে দিয়েছেন। গেজেট নির্দেশিকাটি প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা।

ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর ধারার অন্তর্গত ২(বি) উপধারা বলছে, ভারতের রাজ্যপালের একটি আইনসভা ভেঙে দেওয়ার অধিকার রয়েছে। আইনসভার অধিবেশন ডাকা বা আইনসভা ভেঙে দেওয়া—দুটিই করার অধিকার সংবিধান রাজ্যপালকে দিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে গিয়ে ইস্তফা জমা দিতে ৭ মে (বৃহস্পতিবার) পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দেননি। বরং মমতা ৫ মে সংবাদ সম্মেলনে বলেছিলেন, এই নির্বাচনে তিনি হারেননি। ফলে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র রাজ্যপালের হাতে তুলে দেওয়ার প্রশ্ন ওঠে না।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।