পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় ও শেষ দফার নির্বাচনের ভোট গ্রহণ বুধবার। নির্বাচন হবে কলকাতাসহ সাত জেলার ১৪২ আসনে। জেলা সাতটি হলো পূর্ব বর্ধমান, নদীয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া ও কলকাতা।
প্রথম দফার নির্বাচন ২৩ এপ্রিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও শেষ দফার নির্বাচন নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা। ইতিমধ্যে রাজ্যের সাত জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
গত ৬০ ঘণ্টায় রাজ্যে ২ হাজার ৪৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা নির্বাচনে ‘বাধা তৈরি করতে পারেন’—এমন আগাম অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।


































































































































































































