পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফা গণনা শেষে বিজেপি 177 আসনে এগিয়ে রয়েছে। তৃণমূল 92 আসনে এগিয়ে রয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি নিরঙ্কুশ জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, তোষণের রাজনীতির পথে হেঁটে রাজ্যে হিংসা ছড়িয়েছে তৃণমূলই। শুভেন্দুর দাবি, রাজ্যের হিন্দুরা একজোট হয়েই ভোটের মাধ্যমে সেই বিভাজননীতির বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছেন।
শুভেন্দু বলেন, হিন্দুত্ববাদী পথে হেঁটে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের জন্য কী করবেন, এমন প্রশ্ন শুনে শুভেন্দু বলেন, অনুপ্রবেশকারীদের কড়া হাতে আটকানো হবে। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা এই নির্বাচন লড়ছি এবং জয়ের পথে এগিয়ে চলেছি।’
কেন্দ্রে ও রাজ্যে বিজেপি শাসন থাকার ফলে ‘ডবল ইঞ্জিন সরকার’ রাজ্যে উন্নয়নের কান্ডারি হবে বলে শুভেন্দু আশ্বাস দিয়েছেন।


































































































































































































