পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যে পালাবদলের কড়া প্রভাব দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে রাজ্যজুড়েই।
পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত জানান, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নির্বাচন–পরবর্তী সহিংস ঘটনা ঘটছে। সর্বশেষ ৪৮ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে চার শতাধিক মানুষ গ্রেপ্তার হয়েছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ৪ মে ভোটের ফলাফল ঘোষণা হয়। এর পর থেকে বিভিন্ন জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে। এর মধ্যে প্রতিপক্ষকে হুমকি, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে।


































































































































































































