পশ্চিমবঙ্গে তৃণমূল কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা

পশ্চিমবঙ্গে তৃণমূল কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা–ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিজেপির লোকজন এসব হামলা–ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ তৃণমূলের। তবে এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গতকাল গণনা করা হয়। ফলাফল অনুযায়ী, বিজেপি ২০৬ আসনে জয়ী। তৃণমূল জয়ী ৮১ আসনে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।