পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই উত্তেজনার খবর এসেছে বিভিন্ন এলাকা থেকে। মুর্শিদাবাদ জেলার নওদা বিধানসভা এলাকার শিবনগর গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে দলটির সাবেক নেতা ও আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের সংঘর্ষের ঘটনা ঘটে। ভোটের শুরুতেই ভোটকেন্দ্রে গেলে তৃণমূল সমর্থকরা হুমায়ুন কবিরকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। স্থানীয় তৃণমূল নেতাদের নেতৃত্বে বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে ফেলেন এবং তাকে ‘বিজেপির এজেন্ট’ বলে অভিযুক্ত করেন। এতে ভোটকেন্দ্রের আশপাশে চরম উত্তেজনা তৈরি হয়।
উল্লেখ্য, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির গত বছরের ডিসেম্বর মাসে তৃণমূল কংগ্রেস থেকে বরখাস্ত হন। বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে দল তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়। পরে তিনি নিজস্ব রাজনৈতিক দল গঠন করে পুনরায় নির্বাচনে অংশ নিচ্ছেন।


































































































































































































