ভারতের পশ্চিমবঙ্গে মধ্য কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের নিরাপত্তা এবং পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে জড়িয়েছে তৃণমূল কংগ্রেস ও নির্বাচন কমিশন।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। তবে নির্বাচন কমিশন বলছে, যাবতীয় ব্যালট সুরক্ষিত রাখার কাজ সম্পূর্ণ নিয়ম মেনে করা হয়েছে।
প্রার্থীদের বিক্ষোভবৃহস্পতিবার বিকেলে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজা অভিযোগ তোলেন, সিল করা স্ট্রংরুমের ভেতর নিয়ম না মেনেই বাইরের লোক অবাধে যাতায়াত করছে।


































































































































































































