আমাদের দৈনন্দিন জীবন ২৪ ঘণ্টার একটি চক্রে আবর্তিত হয়, যেখানে সাধারণত ১২ ঘণ্টা সূর্যের আলো থাকে এবং বাকি সময়টুকু রাত। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে টানা ৭৬ দিন সূর্য ডোবে না? নরওয়ের সভলবার্ডে টানা ১০ এপ্রিল থেকে ২৩ আগস্ট পর্যন্ত সূর্য অবিরাম আলো দেয়। এটি ইউরোপের উত্তরতম জনবসতিপূর্ণ অঞ্চল। আপনি যদি রাতের অস্তিত্বহীন কোনো দিন যাপন করতে চান, তবে এই সময়ে এখানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।
আইসল্যান্ডের গ্রীষ্মকালে রাতগুলো বেশ পরিষ্কার থাকে, তবে জুন মাসে এখানে সূর্য অস্ত যায় না। পূর্ণ মহিমায় নিশীথ সূর্য দেখতে চাইলে আপনি সুমেরুবৃত্তের আঙ্কুরেরি শহর এবং গ্রিমসে দ্বীপ ভ্রমণ করতে পারেন।
আলাস্কার ব্যারোতে মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য ডোবে না। প্রকৃতির এই অদ্ভূত ভারসাম্য বজায় রাখতে আবার নভেম্বরের শুরু থেকে পরবর্তী ৩০ দিন এখানে সূর্য ওঠে না, যাকে পোলার নাইট বা মেরু রাত্রি বলা হয়।


































































































































































































