পোপের সতর্কবার্তা: কিছু অস্ত্র মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে

পোপের সতর্কবার্তা: কিছু অস্ত্র মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির যথেচ্ছ ব্যবহারের বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন পোপ লিও। সোমবার প্রকাশিত তাঁর প্রথম গুরুত্বপূর্ণ নথিতে তিনি সতর্কতার সঙ্গে এই প্রযুক্তি ব্যবহারের জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। পোপের আশঙ্কা, এআই ভুল তথ্য ছড়িয়ে বিশ্বকে এক অন্তহীন যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

ভ্যাটিকানের এক অনুষ্ঠানে পোপ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছু স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা এখন মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

পোপ লিও লিখেছেন, ‘সবকিছু যখন নিয়ন্ত্রণহীনভাবে এগোচ্ছে, তখন এর লাগাম টানার জন্য জোরালো রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।