পর্তুগিজ লিগে অপরাজিত থেকেও তৃতীয় হয়ে লিগ শেষ করেছে বেনফিকা

পর্তুগিজ লিগে অপরাজিত থেকেও তৃতীয় হয়ে লিগ শেষ করেছে বেনফিকা

পর্তুগিজ লিগে অপরাজিত থেকেও তৃতীয় হয়ে লিগ শেষ করেছে বেনফিকা। এটি ইতিহাসের প্রথম ঘটনা। বেনফিকার কোচ জোসে মরিনিও খুশি হলেও আক্ষেপটা লুকাননি। তিনি বলেছেন, অপরাজিত থাকাটা দারুণ একটা ব্যাপার। আটবার লিগ জিতেছি, কিন্তু অপরাজেয় থাকিনি কখনো। তবে দুই বা তিনটা হার মেনে নিয়ে হলেও শিরোপাটাই বেছে নিতাম, এতে কোনো সন্দেহ নেই।

বেনফিকা ৩৪ ম্যাচের লিগে ২৩ জিতেছে, ১১ ড্র করেছে। চ্যাম্পিয়ন হয়েছে এফসি পোর্তো, দ্বিতীয় স্পোর্তিং। বেনফিকার পয়েন্ট ৮০। মরিনিও বলেছেন, এটি ইতিহাসের প্রথম ঘটনা। আর্সেনালও অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয়েছিল।

এখন পর্যন্ত আর্সেনালের সর্বশেষ লিগ শিরোপা সেটিই। তবে এবারের বেনফিকার ‘কীর্তি’ও হয়তো আলোচিতই থাকবে ভবিষ্যতে। চ্যাম্পিয়ন দূরে থাক, অপরাজেয় হয়েও যে দ্বিতীয়ও হতে পারেনি মরিনিওর দল!

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।