প্রকৃতির সংকেত দিয়ে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

প্রকৃতির সংকেত দিয়ে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজির কৃষকেরা গাছ ও মৌমাছির আচরণ পর্যবেক্ষণ করে ঘূর্ণিঝড় বা সাইক্লোন মৌসুমের পূর্বাভাস দেয়। তারা মাটির বুক ঘেঁষে নেতিয়ে পড়া বুনো ইয়াম নামের একধরনের আলুগাছ আর মৌমাছিদের অদ্ভুত আচরণ জুলাই মাস থেকে নিয়মিত পর্যবেক্ষণ করে।

ফিজির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ ভানুয়া লেভুর ঘন জঙ্গলের ভেতরে রাদুয়ার খামারটি সবুজে ঘেরা। বছরের পর বছর ধরে রাদুয়া প্রকৃতির সংকেত পড়ে বুঝে নেন কখন কোন ফসল রোপণ করতে হবে।

ফিজির ঐতিহ্যবাহী পরিবেশগত জ্ঞান অনুযায়ী, ইয়াম লতা চরম আবহাওয়ার একটি প্রাকৃতিক নির্দেশক। রাদুয়া বলেন, যখন লতা মাটির সঙ্গে মিশে থাকে, তখন আসলে তারা ঝোড়ো হাওয়া থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।