প্রেমের ফাঁদে ফেলে ধর্ম বদলের অভিযোগ

প্রেমের ফাঁদে ফেলে ধর্ম বদলের অভিযোগ

বগুড়ার শাজাহানপুরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক মুসলিম তরুণীকে প্রতারণামূলকভাবে ধর্মান্তর ও বিয়ের অভিযোগ উঠেছে হিন্দু যুবক জয়ন্ত কুমার সাহার বিরুদ্ধে। অভিযোগকারী রিমা সুলতানা (৩০) দাবি করেছেন, বর্তমানে তিনি পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

অভিযুক্ত জয়ন্ত কুমার সাহা (৩২) উপজেলার ডেমাজানি গ্রামের জয় চন্দ্র সাহার ছেলে। ভুক্তভোগী রিমা সুলতানা শেরপুর উপজেলার পারভবানীপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে।

রিমার অভিযোগ, জয়ন্ত প্রথমে নিজের ধর্মীয় পরিচয় গোপন রেখে তার সঙ্গে সম্পর্ক তৈরি করেন। পরে পরিচয় প্রকাশ পেলে আপত্তি জানালে জয়ন্ত ভবিষ্যতে ইসলাম ধর্ম গ্রহণের আশ্বাস দেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।