প্রযুক্তি খাতে বড় সংকট: মেটা ও মাইক্রোসফটে ২০ হাজার কর্মী ছাঁটাই

প্রযুক্তি খাতে বড় সংকট: মেটা ও মাইক্রোসফটে ২০ হাজার কর্মী ছাঁটাই

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের মিছিল থামছেই না। বড় দুই টেক জায়ান্ট মেটা (ফেসবুকের মূল প্রতিষ্ঠান) ও মাইক্রোসফট ২৩ এপ্রিল মোট ২০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। অ্যামাজন গত বছর বড় ছাঁটাইয়ের পর এবার মেটা ও মাইক্রোসফটের এই সিদ্ধান্ত প্রযুক্তিবিশ্বে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়াতে গিয়ে কোম্পানিগুলো এখন মানুষের প্রয়োজনীয়তা কমিয়ে ফেলছে।

খরচ বাঁচাতে প্রযুক্তিতে ভরসা, কাজ হারাচ্ছে মানুষমজার বিষয় হলো, মেটা, মাইক্রোসফট, অ্যামাজন এবং গুগলের মতো কোম্পানিগুলো এআই অবকাঠামো তৈরিতে বছরে প্রায় ৭০০ বিলিয়ন ডলার খরচ করছে। কিন্তু সেই খরচ সামলাতে তারা সাধারণ কর্মী ছাঁটাই করে ‘দক্ষতা’ বাড়ানোর চেষ্টা করছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।